শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা বেড়িবাঁধ এলাকায় একটি পুটলা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ভোরে হ্নীলা ইউনিয়নের এক নম্বর স্লুইস গেইট সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে আনুমানিক ১মিটার উত্তরে ১নং স্লুইস গেইট এলাকা দিয়ে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তিকে একটি পোটলা হাতে নিয়ে নাফনদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করে। ঐ ব্যক্তিরা দূর হতে বিজিবি সদস্যদের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের সাথে থাকা পুটলাটি ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে ডুব সাঁতার দিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া পোটলাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে স্টোরে জমা রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com