শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রথমবারের মতো ক্যাম্পাসে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ক্যাম্পাসে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি:

দীর্ঘ দেড় বছর পর খুলেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ। কিন্তু সোমবার প্রথম দিনে ক্লাশ হয়নি। নতুন বর্ষের শিক্ষার্থীরা প্রথম দিন শিক্ষক এবং সহপাঠীদের সাথে পরিচিত হয়েছেন। তারা আবাসন গুছিয়ে নিচ্ছেন।

এর আগে থেকেই অনলাইন ক্লাশ হতো এমবিবিএস ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ এবং চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের। আগামী ২-৩ দিনের মধ্যে সকল বর্ষের সরাসরি ক্লাশ শুরু হবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান।

করোনা সংক্রমণ ঠেকাতে গত বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের দিন থেকেই সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ১৭ মাস ২৪ দিন পর রবিবার খুলেছে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান। এর একদিন পর সোমবার খুলেছে মেডিকেল কলেজ। তবে প্রথম দিন কোনো ক্লাশ হয়নি। নতুন বর্ষের শিক্ষার্থীরা সহপাঠী এবং শিক্ষকদের সাথে পরিচিত হয়েছেন। ঠিকঠাক করছেন আবাসন।
শের-ই বাংলা মেডিকেল কলেজে প্রতি বছর নতুন বর্ষের ক্লাশ শুরু হয় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে। কিন্তু এবার করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় ক্লাশ হয়নি তাদের। শিক্ষাবর্ষ শুরুর ৮ মাস পর সোমবার প্রথমবারের মতো ক্যাম্পাসে এসেছেন শিক্ষার্থীরা। মেডিকেল কলেজ খুলে দেওয়ায় খুশি শিক্ষার্থীরা।

এদিকে, মেডিকেল কলেজের অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা জানান, করোনাকালে অনলাইন ক্লাশ হলেও সেটা পরিপূর্ণ ছিল না। বিগত দিনগুলো একেবারেই বিফলে গেছে তাদের। ব্যবহারিক এবং ক্লিনিক্যাল ক্লাশে সরাসরি অংশগ্রহণ খুবই জরুরি ছিল তাদের। এখন ক্যাম্পাস খুলে দেওয়ায় বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে চান তারা।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান বলেন, সরকার প্রথমবর্ষ, দ্বিতীয় বর্ষ এবং ৫ম বর্ষের সরাসরি পাঠদানের অনুমতি দিয়েছে। ব্যবহারিক এবং ক্লিনিক্যাল ক্লাশের জন্য সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু খুবই দরকার ছিল। এ লক্ষ্যে ইতিমধ্যে ৯৮ ভাগ শিক্ষার্থীকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে। বাকি শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হচ্ছে। সোমবার প্রথম দিন নতুন শিক্ষার্থীরা সবার সাথে পরিচিত হয়েছে। এখন তারা আবাসন গুছিয়ে নিচ্ছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সরাসরি ক্লাশ কার্যক্রম শুরুর কথাও বলেন তিনি।

প্রসঙ্গত, মেডিকেল কলেজের প্রতি ব্যাচে এমবিবিএস শিক্ষার্থী ২৩০ জন এবং ডেন্টাল শিক্ষার্থী ৫০ জন করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com