1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

বোয়ালমারীতে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত
৫৯

‎ফরিদপুরপ্রতিনিধি
‎ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের দুই দিন পর তৌহিদ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের মাথায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে ‘হত্যা’ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তৌহিদ মিয়া উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে। তিনি একটি জাহাজে চাকরি করতেন। ঈদুল আজহার ছুটি উপলক্ষে কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন।‎

‎পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর তৌহিদ আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

‎বুধবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক পাটক্ষেতে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে তৌহিদকে শনাক্ত করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।‎

‎নিহতের স্বজনরা অভিযোগ করেন, সোমবার রাত ১২টার পর থেকে তৌহিদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তার কিছু মাদকসেবী বন্ধুর সঙ্গে চলাফেরা ছিল। হয়তো তারাই হত্যার পেছনে জড়িত।

‎এ বিষয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..