1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত
৪১

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২৬) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। অভিযুক্ত হোসাইন উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে হোসাইনের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে সে ওই নারীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত সোমবার রাতে ভুক্তভোগীর বাড়ির পেছনের দরজা দিয়ে তার ঘরে প্রবেশ করে হোসাইন। একপর্যায়ে সে ভুক্তভোগীর মুখ চেপে ধরে এবং প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে।

এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে তার বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হোসাইন আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..