শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে র‍্যাব-৮ এর হাতে চোরাই ব্যাটারিসহ চোর চক্রের ৫সদস্য গ্রেফতার

ফরিদপুরে র‍্যাব-৮ এর হাতে চোরাই ব্যাটারিসহ চোর চক্রের ৫সদস্য গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে চোরাই ভ্যানের ২০টি ব্যাটারিসহ সংঘবদ্ধ পাঁচ চোরকে গ্রেফতার করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. রফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

থানা সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামের বারোয়ারি মন্দিরের পাশ থেকে ওই গ্রামের সরোয়ার মুসল্লীর একটি ভ্যান চুরি হয়। ভ্যান পার্শ্ববর্তী সালথা উপজেলার নটখোলা গ্রামের মো. লিটন কাজীর ছেলে মো. সাব্বির কাজী (১৯) চুরি করে বলে জানা যায়। এ ঘটনায় সরোয়ার মুসল্লী ওই দিনই ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পে গিয়ে সাব্বির কাজীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ তদন্ত করে চুরির সাথে সাব্বিরের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেফতার করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে সাব্বির ভ্যান চুরির কথা স্বীকার করে। ভ্যানের ব্যাটারি ফরিদপুর কোতোয়ালি থানাধীন গোয়ালচামট মোল্যা বাড়ি সড়কের মো. সোহেল আশরাফ (৫২) এবং মাগুরা জেলার শ্রীপুর থানার ঘাষিপাড়া গ্রামের সুমন বিশ্বাসের (২৪) নিকট বিক্রি করে বলে জানায়। ভ্যানের অবশিষ্ট মালামাল ফরিদপুরের কোতোয়ালি থানাধীন আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গীগ্রামের মো. হাশেম শেখ (৫৮) এবং সালথা উপজেলার মো. রাজীব মাতুব্বরের (২০) নিকট বিক্রি করে। এরপর গত ১৫ সেপ্টেম্বর গভীর রাতে উল্লিখিত চার আসামীকে র‌্যাব-৮ এর একটি দল গ্রেফতার করেন। এ সময় সোহেল আশরাফের দোকান মেসার্স রতন সাইকেল মার্ট থেকে ব্যাটারিচালিত ভ্যান গাড়ির ২০টি ব্যাটারি এবং শেখ হাশেমের বসতঘর থেকে ভ্যান গাড়ির বডি, মোটর উদ্ধার করা হয়। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করে আসছে।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. রফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে ওই পাঁচজনকে আসামী করে বোয়ালমারী থানায় মামলা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, চোরাই ব্যাটারী এবং অটোভ্যান কেনার অভিযোগে র‌্যাবের দায়েরকৃত মামলায় আসামিদের বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com