শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে প্রাণ গেল রিকশাচালকের

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে প্রাণ গেল রিকশাচালকের

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে মো. দুলাল (৫০) নামের এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠছে। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে (১৮) আটক করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বের) মধ্যরাতে সদর উপজেলার মান্দারী ইউনয়িনের মোহম্মদনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত মো. দুলাল একই গ্রামের মৃত আজিজ উল্যার ছেলে ও ৫ সন্তানের জনক। তার শরীরে ডানপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আটক মেহেদী হাসান মোহম্মদনগর গ্রামের হাফিজের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে সদস্য মাসুদের সুপারি বাগান থেকে সুপারি ছুরি করে স্থানীয় নাজিম ও আসিফ। চুরির দৃশ্য মোবাইলে ফোনের ভিডিও ধারণ করে অটোরিকশাচালক দুলালের ছোট ছেলে মুরাদ। পরে ভিডিওটি সুপারির বাগান মালিককে দেখাবে জানালে, নাজিম ও আসিফ ক্ষিপ্ত হয়ে উঠে। এতে মুরাদকে তুলে নিয়ে হত্যা করতে নাজিম তার বন্ধু মেহেদী হাসানকে ভাড়া করে। এ নিয়ে মেহেদী দিনভর দুলাল ও তার ছেলে মুরাদকে হুমকি দেয়।

রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে দোকানের সামনে দুলাল ও মেহেদীর বাবা হাফিজের বাকবিতণ্ডা হয়। এসময় সেখানে এসে মেহেদী কোনো কিছু বুঝে উঠার আগেই প্রকাশ্যে ছুরি দিয়ে দুলালের পেটে আঘাত করা হয়।

পরে স্থানীয়রা মুর্মূষু অবস্থায় দুলালকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে অভিযান চালিয়ে মোহম্মদনগর গ্রাম থেকে মেহেদীকে আটক করা হয়। এসময় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি কে এম ফজলুল হক জানিয়েছেন, অভিযুক্ত মেহেদীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। এ বিষয়ে মামলা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com