শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের ফাঁসি

অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের ফাঁসি

পাবনা প্রতিনিধি:

পাবনায় অটোরিকশা চালক মানিক হোসেন (২০) হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার নাজিরপুর গ্রামের সুলতান প্রামাণিকের ছেলে স্বপন হোসেন (২০) ও একই গ্রামের ইকরাম প্রামাণিকের ছেলে ইকবাল প্রামাণিক (২০)।

নিহত অটোরিকশা চালক মানিক সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন বলেন, ২০১৭ সালে ২৬ ফেব্রুয়ারি মানিক তার অটোরিকশা নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরের দিন ২৭ ফেব্রুয়ারি রাখালগাছি গ্রামের একটি ধান ক্ষেতের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে তার অটোরিকশাটি নিয়ে যায়।

নিহত মানিকের বাবা ওই দিন রাতে সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশি তদন্তে জড়িত সন্দেহে ইকবাল ও স্বপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মানিককে হত্যার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতের বিচারক দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত ২ আসামি স্বপন ও ইকবালকে মৃত্যুদণ্ড দেন এবং আরো ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ২ আসামি উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com