1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২১ (একুশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ২.১ গ্রাম সহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত
১৫

 

মোঃ শাহ আলম নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/নন্দন চন্দ্র সরকার এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ০৬ জুন, ২০২৬, তারিখ রাত ২১:২০ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন ১২৬/৭ উত্তর চাষাড়া চাঁনমারী সাকিনস্থ জনৈক সাকি মুহাম্মদ ৪র্থ তলার এর বিল্ডিং বাসার ছাদের উপরে বিশেষভাবে তৈরি টিনসেট ঘরের রুমের ভিতর থেকে ধৃত আসামী ১। মোঃ বিজয় (২১), পিতা-মোঃ মিন্টু, মাতা-সিমা, সাং-আব্দুল্লাপুর, কলা বাগান, চৌরাস্তা বাজারের সাথে, থানা-টঙ্গীবাড়ি, জেলা-মুন্সিগঞ্জ, ২। মোঃ আকাশ হোসেন ফারহান (২১), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-বিউটি আক্তার, সাং-লক্ষীনগর পশ্চিমপাড়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ হানিফ (২১) (ভাসমান), পিতা-আনোয়ার, মাতা-খুকি, সাং- ইসদাইর (বায়ন্ন বাড়ি), মগর মিয়ার ম্যানেজার, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ মধু (২৫), (ভাসমান), পিতা-কবীর হোসেন, মাতা-কোহিনূর বেগম, সাং- ১২৬/৭ উত্তর চাষাড়া চানমারী সাকী মুহাম্মদ এর বাড়ির ২য় তলার ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ আল-আমিন (২৫), পিতা-মোঃ আলাউদ্দিন, মাতা-জরিনা বেগম, সাং-ইসদাইর জনতা টেক্সটাইলের পাশে, লিটন মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জদের নিকট হতে ২১ (একুশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন অনুমান-২.১ (দুই দশমিক এক ) গ্রাম, সহ মোট ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পিসিপিআর যাচাই করে বিরুপ কোন তথ্য পাওয়া যায় নাই। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..