শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার টেকনাফে পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ৬

কক্সবাজার টেকনাফে পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ৬

 

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারে জড়িত ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের পাড়ার মৃত শাহ আলম প্রকাশ শাহাব মিয়ার ছেলে মো. সামশুল আলম (২৫), একই ইউনিয়নের উত্তর পাড়ার মোহাম্মদ হাসানের ছেলে আক্তার হোসেন (৩৫), হাজীপাড়ার মো. কালা মিয়ার ছেলে মো. হোসেন (২৮)। হ্নীলা ইউনিয়নের মোচনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আহমদ হোসেনের ছেলে জমির হোসেন (৫০), জাদিমুড়া এলাকার মৃত সুলতানের ছেলে মো. করিম (২৭) ও উখিয়া বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মৃত বশির আহমেদের ছেলে কেফায়েতুল্লাহ (৩০) ।

মঙ্গলবার দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নে চিত্রবিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর ও অপারেশন অফিসার মেজর মুহতাসিম শাকিল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান শাহপরীরদ্বীপ বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম- ৩ হতে ১.৫ কিঃমিঃ দক্ষিণ পূর্ব দিকে মিস্ত্রীপাড়া ঘাট নামক স্থানে নাফনদীর মোহনা দিয়ে পাচার হবে।
এমন তথ্যের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার তল্লাশি করে ট্রলারের তেলের ট্যাংকের ভিতরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ২ কোটি ৭০ লাখ টাকার মূল্যের ৯০ হাজার ইয়াবাসহ ৫ জন মাঝিমাল্লাকে আটক করতে সক্ষম হয়।
এ সময় মাদক পাচারে ব্যবহৃত ট্রলার ও ৫০০ কেজি জাল জব্দ করা হয়। এছাড়া মঙ্গলবার ভোররাতে দমদমিয়া বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-১০ হতে ৮০০ গজ দক্ষিণে হ্নীলা জাদিমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে করিমের বসত বাড়িতে ইয়াবা লুকায়িত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ান সদরের একটি বিশেষ টহলদল উক্ত বাড়িতে অভিযানে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় করিমকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার তথ্যে ভিত্তিতে ঘরের ফলস সিলিংয়ের উপরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১ কোটি ৮০ লাখ টাকার মূল্যের ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।

বাজার

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com