শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাহীন আনামের বিরুদ্ধে মামলা হিন্দু মহাজোটের, সিআইডিকে তদন্তের নির্দেশ

শাহীন আনামের বিরুদ্ধে মামলা হিন্দু মহাজোটের, সিআইডিকে তদন্তের নির্দেশ

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

শাহীন আনাম (ফাইল ছবি)

‌‘মানুষের জন্য ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের স্ত্রী শাহীন আনাম ও ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক এঞ্জেলা গোমেজ এর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে মামলা দায়ের করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও হিন্দু ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় গত মঙ্গলবার দুপুরে আয়েশা বেগমের আদালতে মামলাটি দায়ের করেন জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মামলার এজহারে বলা হয়েছে, আসামিরা এনজিও ব্যবসায়ী। তারা দেশের বিভিন্ন স্থানে সেমিনার ও অনলাইন ওয়েবিনারের মাধ্যমে হিন্দু ধর্মীয় বিধি-বিধান নিয়ে কল্পিত উস্কানিমূলক বক্তব্য প্রদান করে হিন্দু ধর্মের বিধানের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করেছে। আসামিরা উদ্দেশ্যমূলকভাবে বিভেদের বীজ বপন করে বিভিন্ন সম্প্রদায় ও ধর্মাবলম্বীদের মাঝে বক্তব্য ছড়িয়ে পক্ষ-বিপক্ষ তৈরী করে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষকে উত্তেজিত করে বিশৃংঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। ১নং আসামির স্বামী ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। তার স্বামীর সহযোগিতায় ডেইলি স্টার পত্রিকায় বিভিন্ন নানা কল্পকাহিনী ছাপিয়ে প্রচার করে হিন্দু ধর্মের বিধির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে হিন্দু জনসাধারণকে বিক্ষুব্ধ করে তুলছে।

মামলার আইনজীবী অ্যাডভোকেট জয় লাল বিশ্বাস বলেন, সংক্ষুব্ধ ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে মামলাটি দায়ের করেছেন। আদালত তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com