1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর শিশু মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত
৩৭

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাইশা মনি (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪৪ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে তার মরদেহ নদীর তীর থেকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রহ্মপুত্র নদের তীরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা স্বজনদের খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহটি রাইশা মনির বলে শনাক্ত করেন।

নিহত রাইশা মনি কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রাশেদুল ইসলামের মেয়ে। সে কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল ৫টার দিকে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাইশা। একপর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে স্রোতের টানে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে উদ্ধার তৎপরতা শুরু হয়।

খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরদিন রংপুর থেকে আসা ডুবুরি দলও দীর্ঘ সময় নদীতে অনুসন্ধান চালিয়েও শিশুটির কোনো সন্ধান পায়নি।

অবশেষে মঙ্গলবার দুপুরে কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের নদের তীরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সেটি রাইশা মনির মরদেহ বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীতে শিশুদের গোসলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..