শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় পার্টির ব্যর্থতার দায় সরকারকে নিতেই হবে: জিএম কাদের

জাতীয় পার্টির ব্যর্থতার দায় সরকারকে নিতেই হবে: জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘উসকানিমূলক হামলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর রক্ষা করতে ব্যর্থ হয়েছে গোয়েন্দা সংস্থা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। এ ব্যর্থতা সরকারেরই ব্যর্থতা। এ ব্যর্থতার দায় সরকারকে নিতেই হবে।’

দেশের বিরাজমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে সম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাজধানীতে সমাবেশ করেছে বিরোধী দল জাতীয় পার্টি।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ জাপার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব‌্যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যাদের ন্যূনতম ঈমান আছে, এমন কোনো মুসলমান কোরআন অবমাননা করতে পারে না। যে বা যারা করেছে, তা গভীর ষড়যন্ত্রের অংশ। দ্রুত সারাদেশে কোরআন অবমাননার খবর ছড়িয়ে দিয়ে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করেছে মহলটি, যেনো সবাই প্রস্তুত ছিলো। এতে প্রমাণ হয়, অত্যন্ত পরিকল্পিতভাবেই কোরআন অবমাননা করা হয়েছে। হাজার বছরের সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র চলছে। কোনো হিন্দু নিজ উৎসব বিনষ্ট করতে কোরআন অবমাননা করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এদেশের মানুষের মাঝে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। একই চত্ত্বরে মসজিদ ও মন্দির রয়েছে। কখনো নিজ নিজ ধর্ম পালনে সমস্যা হয়নি এদেশে। কিন্তু গেলো শারদীয় দুর্গা উৎসবে কেনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলো তা খতিয়ে দেখতে হবে।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি’র সভাপতিত্বে সমাবেশে প্রধান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের সম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এখন আন্তর্জাতিক সংস্থাগুলো নিন্দা জানাচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। যারা সংখ্যালঘুদের শত্রু তারা দেশ ও জাতির শত্রু। দেশের মানুষ আর সাম্প্রদায়িক সংঘাত দেখতে চায় না। ধর্মের নামে আর সন্ত্রাস দেখতে চায় না। তাই, এখনই সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।’

দলের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী মো. সাইফুদ্দিন আহমেদ মিলন, অ‌্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা জরিুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, আকতার হোসেন দেওয়ান, এমএ সোবহান, মো. মাশুকুর রহমান প্রমুখ।

দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। তিনি সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছিলেন। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে তারা কখনো সফল হবে না। জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, উপদেষ্টা হারুন আর রশীদ, যুগ্ম-মহাসচিব মো. বেলাল হোসেন, সম্পাদক মণ্ডলীর সদস্য- নির্মল চন্দ্র দাস, এনাম জয়নাল আবেদীন, এমএ রাজ্জাক খান, বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভূঁইয়া, যুগ্ম সম্পাদক নূররুল হক নূরু, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য- শামসুল হুদা মিয়া, রমজান আলী ভুইয়া, মেহেদী হাসান শিপন, কাওছার আহমেদ, মাওলানা মো. খলিলুর রহমান সিদ্দিকী, আব্দুস সালাম লিটন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com