শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দিনাজপুর ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

দিনাজপুর ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

দিনাজপুরপ্রতিনিধি :
রবিউল ইসলাম সোহাগ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জালের মামলায় দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে দিনাজপুরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন।

জানা যায়, ২০২০ সালের ২৯ আগস্ট দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় মারা গেলে তার পদটি শূন্য হয়। ওই বছরের ২০ অক্টোবর পদটিতে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হন রবিউল ইসলাম সোহাগ।

এরপর তিনি ৭ অক্টোবর বুধবার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রচার করেন তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ পদে নিযুক্ত করেছেন বলে দাবি করেন সোহাগ। সে সময় ওবায়দুল কাদেরের স্বাক্ষর করা ও সিলযুক্ত একটি কাগজও দেখান তিনি। এ সময় তিনি নিজেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দাবি করেন।

পরদিন রাতে সোহাগের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি থানায় মামলা করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

মামলায় সাক্ষী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মেস্তাফিজুর রহমান ফিজার, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দফতর সম্পাদক সেলিম আক্তার চৌধুরী ও স্পেশাল পিপি সামসুর রহমান পারভেজের নাম দেওয়া হয়।

মামলায় রবিউল ইসলাম সোহাগ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরে ২০ অক্টোবর নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

হাইকোর্টের জামিনের সময় শেষ হয়ে যাওয়া রোববার দুপুরে দিনাজপুরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ (সদর) এ স্থায়ী জামিনের আবেদন করেন। ওই আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

দিনাজপুর কোট পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন জানান, ভাইস চেয়ারম্যান সোহাগ আদালতে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com