শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় যুবকের কারাদণ্ড

জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় যুবকের কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টা মামলার রায়ে মাফিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দেড় বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুস্তম আলী এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত মাফিজুল জেলার ক্ষেতলাল উপজেলার তিলাবুদুল-মুন্সিপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে রাষ্ট্র পক্ষের বিশেষ আইনজীবি ফিরোজা চৌধূরী জানান, গত ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর জয়পুরহাটের একটি উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছুটি শেষে অটো-রিকশা যোগে বাড়ি ফিরছিল। পথে জেলা শহরের খঞ্জনপুর এলাকায় ওই অটো-রিকসায় মাফিজুল ওঠেন। কৌশলে মেয়েটিকে আরেকটি অটো-রিকসায় নিয়ে সদর উপজেলার করিম নগর এলাকায় একটি বাঁশঝাড়ে নিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষনের চেষ্টা করেন। এ সময় মেয়েটি চিৎকার করলে মাফিজুল পালিয়ে যান।
মেয়েটি বাড়ি ফিরে মা-বাবাকে বিষয়টি জানালে মাফিজুলের নাম ও ঠিকানা নিশ্চিত হয়ে একই সালের ২৩ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানী শেষে শিশু ও নারী নির্যাতন দমন আদালতের বিচারক এক জনাকীর্ন আদালতে এ রায় দেন। এর আগে চতুর্থ শ্রেণির এক শিশু ছাত্রীকে অপহরণ মামলায় গত ১৩ সেপ্টেম্বর একই আদালতের রায়ে মাফিজুল ২৫ বছরের কারাভোগ করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com