শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফেসবুক কোম্পানির নতুন নাম ঘোষণা

ফেসবুক কোম্পানির নতুন নাম ঘোষণা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

কোম্পানির নাম পরিবর্তন করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর নতুন নাম মেটা। তবে, স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠানটির অধিনে থাকা ফেসবুক, হোয়াটস্যাপ ও ইনস্টাগ্রাম অ্যাপের নামে কোনো পরিবর্তন আসছে না।
বৃহস্পতিবার ফেসবুক কানেক্ট অগমেন্টেড রিয়েলিটি অ্যান্ড ভার্চ্যুয়াল রিয়েলিটি কনফারেন্সে নতুন এ নাম ঘোষণা করা হয়।

‘আজ আমাদেরকে একটি সামাজিক মিডিয়া কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আমাদের ডিএনএ-তে (মূল) আমরা এমন একটি কোম্পানি, যা মানুষকে সংযুক্ত করার জন্য প্রযুক্তি তৈরি করে, এবং মেটাভার্স হলো পরবর্তী ঠিকানা ঠিক যেমনটি আমাদের শুরুর সময় সামাজিক নেটওয়ার্কিং ছিল,’ ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বলেছেন।

‘আমরা আশা করছি, আগামী দশকের মধ্যে, মেটাভার্স এক বিলিয়ন মানুষের কাছে পৌঁছে যাবে, কয়েক বিলিয়ন ডলারের ডিজিটাল কমার্স হোস্ট করবে, এবং লাখ লাখ ক্রিয়েটর এবং ডেভেলপারের কাজের যোগান দেবে,’ জাকারবার্গ বৃহস্পতিবার এক চিঠিতে লিখেছেন।

এদিকে কোম্পানি তার নাম পরিবর্তনের ঘোষণায় জানিয়েছে, নাম পরিবর্তনের কারণে ফেসবুক (Facebook) তার স্টক টিকার এফবি (FB) থেকে এমভিআরএস (MVRS)-এ পরিবর্তন করবে, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।

এর আগে গত সপ্তাহে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ভক্স মিডিয়ার টেক ব্লগ সাইট দ্যা ভার্জ-এর এক প্রতিবেদনে জানানো হয়, শুধু মাত্র সামাজিক যোগাযোগমাধ্যম হওয়ার বাইরেও এর বিস্তৃতি নিয়ে যেতে যায় ফেসবুক।

মেটাভার্স বলতে বোঝায় একটি ভার্চুয়াল জগৎ। ইন্টারনেটের মাধ্যমেই মানুষ এ জগতের সঙ্গে যুক্ত হতে পারবেন। এ জগৎ বাস্তবতার সঙ্গে ডিজিটাল সংমিশ্রণ। ভার্চ্যুয়াল রিয়েলিটি অথবা অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে গড়ে ওঠার কারণে এই জগতে ব্যবহারকারীদের নিজেকে আরও জীবন্ত মনে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com