নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাসপাতালের দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগে মাহফুজুর রহমান খান নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া বাজারের সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহফুজুর নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের কুদ্দুছ খানের ছেলে।
শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ সিসিপি-২ কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যদকে ছুরিকাঘাতকারীকে র্যাব-১১ এর সিসিপি-২ ও ৩ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছুরিকাঘাতে হত্যার চেষ্টার কথা স্বীকার করেছে। আসামিকে সুধারাম মডেল থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ হয়েছে।
Leave a Reply