1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত
৫১

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

জেলা পুলিশ কিশোরগঞ্জ।

রবিবার সকাল ১০ঃ০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, কিশোরগঞ্জ জেলাকে একটি নিরাপদ ও শান্তিময় জেলা হিসেবে বজায় রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর এবং সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় জেলা প্রশাসক , জেলা পুলিশ সুপার মহোদয় এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..