বিনোদন ডেস্ক :
ছবি: সংগৃহীত
রূপালি পর্দায় ভেজা চুমু খাওয়ার রেকর্ড গড়েছিলেন ‘মার্ডার’ গার্ল মল্লিকা শেরাওয়াত। অভিনেত্রী হিসাবে তেমন সাড়া না ফেললেও বোল্ড দৃশ্যে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন মল্লিকা। অনেক দিন ধরেই তাকে আর সিনেমায় দেখা যায় না।
সম্প্রতি নিজের ফেলে আসা দিনের এক অদ্ভূত ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন মল্লিকা। ‘দ্য লাভ লাভ লিভ’ নামের এক শো’তে মল্লিকা জানান, একজন প্রযোজক তার কোমরে রুটি ছেঁকা দিতে চেয়েছিল!
মল্লিকা জানান, একবার এক প্রযোজক তার দরজায় হাজির হয়েছিলেন মিউজিক ভিডিওর অফার নিয়ে। সেই ‘হট সং’-এর একটি দৃশ্যে দেখানো হবে মল্লিকার কোমরে চাপাটি (রুটি) সেঁকা হচ্ছে। এই আজব গানের দৃশ্যে কাজ করতে একবাক্যেই ‘না’ করে দিয়েছিলেন মল্লিকা।
তবে অভিনেত্রীর কথায়, ‘ওটা কিন্তু বেশ মজার আর অরিজিন্যাল একটা ভাবনা ছিল’। প্রযোজকের নাম না করেই মল্লিকা বলেন, ‘ উনি আমাকে জানান ভীষণ হট একটা গান। দর্শক কীভাবে জানবে যে আপনি হট? আপনি এতোটাই হট যে আমরা আপনার কোমরে চাপাটি সেঁকতে পারি’। মল্লিকা পাল্টা প্রশ্ন করেন, ‘আপনারা কখনও এমন ছিল শুনেছেন কী?’
সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলেছেন, ‘আমি জানি না কেন, আমার প্রায় প্রত্যেক ছবিরই সহ-অভিনেতারা আমার সঙ্গে একটা অহংকারের লড়াইয়ে নেমে পড়তেন। তবে সবচেয়ে মজার ছিলেন ইমরান হাশমী।’
ইমরান হাশমীকে নিয়ে মল্লিকা বলেন, মার্ডার ছবির আগে কিংবা ছবির শুটিং চলাকালীন, আমরা একে অপরের সঙ্গে কথা বলতাম না। এমনকি এখনও কথা বলি না। আমার মনে হয় এটা খুবই শিশুসুলভ একটা আচরণ। আমার মনে হয় ছবির প্রমোশনের সময় বা অন্য কোনও সময়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে ইমরান খুবই ভালো একজন মানুষ। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কিন্তু ওর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। এটা আমারও খুব খারাপ লাগে।
সদ্যই এমএক্স প্লেয়ারের ‘নাকাব’ সিরিজে দেখা গিয়েছে মল্লিকা শেরাওয়াতকে। এক সেলেব্রিটির মৃত্যু রহস্য নিয়ে এই সিরিজের কাহিনি এগিয়েছে।
Leave a Reply