শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সামান্থার জন্য এলাহী কাণ্ড!

সামান্থার জন্য এলাহী কাণ্ড!

বিনোদন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন সুকুমার। এতে একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা। আর এই গানে পারফর্ম করবেন সামান্থা রুথ প্রভু। এক গানের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

সূত্রের বরাত দিয়ে গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার জন্য ১ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ২১৩ টাকা) পারিশ্রমিক নিচ্ছেন সামান্থা।

গানটির জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে সেট। যেন এক এলাহী কাণ্ড! টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমার আর্ট ডিরেক্টর বিশেষ একটি সেট তৈরি করছেন। যেখানে আইটেম গানটির দৃশ্যধারণের কাজ হবে। সামান্থা এখন চেন্নাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে হায়দরাবাদে ফিরেই দুদিন নাচের অনুশীলন করবেন। আগামী ২৮ নভেম্বর শুটিংয়ে অংশ নেবেন তিনি।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘আইটেম গানটিতে সামান্থার নাচ, গ্ল্যামার এবং বিশেষভাবে তৈরি সেট দর্শককে নাড়া দিবে যা কেউ আগে দেখেননি।’

পরিচালক সুকুমার আগেও তার নির্মিত সিনেমায় আইটেম গান ব্যবহার করেছেন। যা দর্শকদের হৃদয় হরণ করেছে। তার একাধিক সিনেমার আইটেম গানে সামান্থা রুথ প্রভু, পূজা হেগড়ের মতো অভিনেত্রীদের দেখা গেছে। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছিল, সিনেমাটির আইটেম গানের জন্য আবেদনময়ী কোনো নায়িকা খুঁজছেন আল্লু অর্জুন ও সুকুমার। সর্বশেষ সামান্থাকে বেছে নিয়েছেন তারা।

স্টাইলিশ অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। করোনা সংকটের পর গত ১০ নভেম্বর ভারতের গোদাবরী জেলার পূর্বে অবস্থিত মারেদুমিলি অরণ্যে সিনেমাটির শুটিং শুরু করেন নির্মাতা।

জানা গেছে, ‘পুষ্পা’ সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লু অর্জুনকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন দেবী শ্রী প্রসাদ।সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। ৩৫ কোটি রুপি নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংশের অংশীদারও থাকছেন এই অভিনেতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com