1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

রূপগঞ্জে অসহায় মানুষের মাঝে খাদ্যশস্য, টিন ও নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত
৪৪

‎নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ মাছুম মিয়া
‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, টিন এবং গৃহ মঞ্জুরির নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৭ জুন বুধবার সকাল ১০টায় রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।
‎রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি নূরনবী ভূঁইয়াসহ আরও অনেকে।

‎এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অসহায়, দরিদ্র এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যশস্য, শুকনা খাবার, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..