শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘মিশন এক্সট্রিম’ দেখার আহ্বান জানালেন শাকিব খান

‘মিশন এক্সট্রিম’ দেখার আহ্বান জানালেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক :

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। সেখানে নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সদ্য মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’ দেখার অনুরোধ জানালেন এই সুপারস্টার। ছবিটি গত শুক্রবার দেশের ৫০টি সিনেমা হলসহ দেশের বাইরেও অন্যান্য মহাদেশের একাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে।

শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান বললেন, নিউইয়র্কে সবাইকে ‘মিশন এক্সট্রিম’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিকজ আমি সবসময়ই চাই, যারাই চেষ্টা করেছেন বাংলাদেশের সিনেমা, বাংলাদেশকে কাজের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে; আমরা সবসময় সবাইকে সাপোর্ট করি। তাদের প্রতি আমরা শুভকামনা সবসময়ই রাখি।

এর আগে, ঢাকায় ‘মিশন এক্সট্রিম’ ছবির প্রিমিয়ারে আরিফিন শুভ বলেন, ‘মুখে বড় বড় কথা না বলে, আন্তর্জাতিক কাকে বলে উদাহরণসহ দেখিয়ে দিলাম।’ তার এমন মন্তব্যে নেটিজেনদের মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যে প্রিমিয়ারে আরিফিন শুভর সেই বক্তব্যের পরে শাকিব খানের এমন ইতিবাচক মতামত যেন সবাইকে অবাক ও মুগ্ধ করেছে।
ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে শাকিব খান দর্শকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘এখানে (নিউইয়র্ক) আমাদের একটি ছবি রিলিজ পেয়েছে আপনারা কী জানেন? ছবিটার নাম মিশন এক্সট্রিম। আমাদের দেশকে আমরা যদি ভালোবাসি, তাহলে বাঙালি হিসেবে সবার এই ছবিটা দেখা উচিত।’ এরপরই করতালিতে মুখর হয়ে ওঠে হলরুম।

উল্লেখ্য, চ্যানেল আই-এর মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে গত মাসে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এর কয়েক দিন পর ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার অংশগ্রহণের খবরটি নিশ্চিত করে আয়োজকেরা। অবশেষে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ১৯তম আসরে দেখা গেল শাকিব খানকে। চলতি সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com