শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে ৩০ দিন থাকবেন পরীমনি

চট্টগ্রামে ৩০ দিন থাকবেন পরীমনি

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক:

হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমনি। সিনেমার শুটিং বা বিদেশ ভ্রমণ ছাড়া বাকি সময়টা ঢাকাতেই থাকেন তিনি। সাধারণত শুটিংয়ের প্রয়োজনে ৭-১০ দিন বা তারও কম সময় ঢাকার বাইরে থাকেন পরীমনি। কিন্তু এবার ৩০ দিন ঢাকার বাইরে থাকবেন এই অভিনেত্রী।

পরীমনি অভিনীত পরবর্তী সিনেমা ‘প্রীতিলতা’। চট্টগ্রামে এ সিনেমার শুটিং টিম টানা এক মাস অবস্থান করবে। বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে সিনেমাটির শেষ লটের দৃশ্যধারণের কাজ হবে। এজন্য পরীমনি ১২ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবেন বলে জানিয়েছেন এই নায়িকা।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য-সংলাপে এবং রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং আরো আগে শুরু হয়েছে। রাজধানীর উত্তরা, তেজগাঁও এবং পুরান ঢাকায় মাত্র আট দিন সিনেমাটির প্রথম লটের শুট হয়। সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে পরীমনি ছাড়াও অংশ নেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল প্রমুখ।

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়েই সিনেমাটি নির্মিত হচ্ছে। এ সিনেমার জন্য প্রথমবার ঢালিউডে গান করেছেন বাংলা ভাষার বিখ্যাত শিল্পী কবীর সুমন। আরেকটি গান থাকছে সাব্বির নাসিরের কণ্ঠে। এর কস্টিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল।

পরীমনির হাতে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’, চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’, সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘বায়োপিক’ এবং অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার কাজ রয়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com