শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চিরিরবন্দরে মাটির দেয়াল চাপায় স্কুলছাত্রী নিহত

চিরিরবন্দরে মাটির দেয়াল চাপায় স্কুলছাত্রী নিহত

দিনাজপুর প্রতিনিধি

নিজ বাড়ির মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে দিনাজপুরের চিরিরবন্দরে সুমাইয়া খাতুন (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের দক্ষিণ আলোকডিহি গ্রামের বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া খাতুন (১১) চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের দক্ষিণ আলোকডিহি গ্রামের বিত্তিপাড়ার আজিজুল হকের মেয়ে এবং রাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে সুমাইয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে সুমাইয়া ঘরের মধ্যে প্রবেশ করলে তাদের পুরাতন ঘরের মাটির দেয়াল ধসে পড়ে এবং সে মাটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, আলোকডিহি ইউপি চেয়ারম্যান মাহমুদা ইসলাম শেফালী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com