1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ভৈরবে সাংবাদিক সমাজের আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত
৬০

ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে কর্মরত তিনটি সাংবাদিক সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী এ আয়োজন “আনন্দ ভ্রমণ ২০২৬ ইং ভৈরব সাংবাদিক সমাজ” ব্যানারে অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে অংশগ্রহণ করে ভৈরব রিপোর্টার্স ক্লাব ইউনিটি, সাংবাদিক অ্যাসোসিয়েশন (ভৈরব শাখা) এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেঘনা নদী ও আশপাশের মনোরম পরিবেশে এ ভ্রমণ সম্পন্ন হয়।

ভ্রমণকালে অংশগ্রহণকারীরা মেঘনা নদীর এক প্রান্ত থেকে নবীনগর সংলগ্ন এলাকা পর্যন্ত নৌভ্রমণ করেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব রিপোর্টার্স ক্লাব ইউনিটির সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাল উদ্দিন,বাংলা টিভির ভৈরব প্রতিনিধি ও বিএমইউজে ভৈরব শাখার উপদেষ্টা এমআর সোহেল সেন, সাংবাদিক অ্যাসোসিয়েশন ভৈরব শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ (আরপিসি), সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ভৈরব শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ ছাবির উদ্দিন রাজু এবং সাধারণ সম্পাদক সাংবাদিক এম. আর. ওয়াসিম।

আমন্ত্রিত মেহমান হিসেবে যোগদান করেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম রুজেন, ভৈরব উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক মোঃ আফজাল আহমেদ,বিএনপি নেতা মোঃ বরকত উল্লাহ, হাজী মোঃ মূসা মিয়া, ভৈরব উপজেলা চেয়ারম্যান প্রার্থী এন কে সোহেল, চানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লা আল মামুন এবং মাতৃকা হাসপাতালের পরিচালক লায়ন মোঃ কামাল হোসেন,ইউটুবার স্বপন আহমেদ গ্রামীন জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ তোফাজ্জল হোসেন কামাল প্রমূহ।

আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন বিএমইউজে ভৈরব উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও মেয়র প্রার্থী সাংবাদিক ও অভিনেতা শামীম আহমেদ, সাংবাদিক রফিকুল ইসলাম রুবেল, সাংবাদিক নাঈম আহমেদ, সাংবাদিক শাহিন আহমেদ, সাংবাদিক তানজিল সরকার, সাংবাদিক কাউছার এবং সাংবাদিক জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ সোহানুর রহমান সোহান, জইপরশ, মোঃ আশরাফুল ইসলাম, আনোয়ার পারভেজসহ ভৈরবের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ভ্রমণের অংশ হিসেবে চানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বর্তমানে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুনের বাসভবন ও সুশোভিত পুকুর এলাকা পরিদর্শন করা হয়।

দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, মতবিনিময় সভা, গান পরিবেশনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য , সৌহার্দ্য বৃদ্ধি ও মানসিক প্রশান্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই নদীতে সাঁতার কাটেন এবং আনন্দঘন পরিবেশে সময় কাটান। অতিথিদের জন্য দই, শরবতসহ বিভিন্ন আপ্যায়নের ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানের বক্তারা ভবিষ্যতেও বৃহত্তর সাংবাদিক সমাজকে নিয়ে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বোপরি, সুপরিকল্পিত ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..