1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

“যোগ্যতার চরম পরীক্ষা: সম্পূর্ণ স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হলো তৃতীয় দিনের শারীরিক সহনশীলতা পরীক্ষা”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত
৪১

মোঃ মামুন ভুঁইয়া

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদের নিয়োগ প্রক্রিয়ার শারীরিক সহনশীলতা পরীক্ষার (Physical Endurance Test) আজ ছিল তৃতীয় ও চূড়ান্ত দিন।
আজ ২০ জুন শনিবার সকাল ০৮:০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীরা তাদের শারীরিক শক্তি, সহনশীলতা ও মানসিক দৃঢ়তার চরম পরীক্ষা দিয়েছেন।
কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান মহোদয় মাঠের প্রতিটি ইভেন্ট সরাসরি তদারকি করেন। শতভাগ স্বচ্ছতা, মেধা ও নিরপেক্ষতা বজায় রেখে নিখুঁতভাবে আজকের শারীরিক সহনশীলতা পরীক্ষার (Physical Endurance Test) এর তৃতীয় দিনের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
শারীরিক সহনশীলতা পরীক্ষার সকল ধাপে (১ম, ২য় ও ৩য় দিন) চূড়ান্তভাবে উত্তীর্ণ সকল যোগ্য প্রার্থীদের কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।
উক্ত নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..