শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এই সরকারের কোথাও কোনো গ্রহণযোগ্যতা নেই: মান্না

এই সরকারের কোথাও কোনো গ্রহণযোগ্যতা নেই: মান্না

নিজস্ব প্রতিবেদক :
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশ এমন এক সংকটকাল অতিক্রম করছে, যা গত ৫০ বছরে দেখা যায়নি। সারা পৃথিবী আজ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং মানবাধিকার পরিস্থিতির প্রতি ধিক্কার জানাচ্ছে। দেশের জনগণ এ সরকারকে চায় না। বহির্বিশ্বেও এ সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই।

শনিবার রাজধানীর তোপখানায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ নাগরিক ঐক্যের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। সভায় মহানগর উত্তর এবং দক্ষিণের সাংগঠনিক আলোচনার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোকপাত করেন নেতারা।

মান্না অভিযোগ করেন, এ সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘাতকে পরিণত করেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, মামলা, হামলার মাধ্যমে বিরোধী শক্তিকে দমনে সরকারের অপকৌশলের প্রতি আজ জাতিসংঘসহ সারাবিশ্বের গণতন্ত্রকামী রাষ্ট্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। এর দায় শুধু এ সরকারের।

তিনি বলেন, এ সরকারের দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের বিষয়ে এখন সারাবিশ্বে আলোচনা হচ্ছে। জাতিসংঘ, আইএমএফসহ সব আন্তর্জাতিক সংগঠন থেকে দেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সরকারের ভিত নড়ে গেছে। এখন সময় প্রতিরোধের। দেশের সব শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলোকে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।

নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আনিসুর রহমান খসরুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যসহ মহানগর উত্তর এবং দক্ষিণের নেতারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com