শিরোনাম :
জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীরমিরপুর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীরমিরপুর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক;
শিশু মাশরুফা মাহবুব হামিমা- ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থেকে ১১ বছরের কিশোরী মাশরুফা মাহবুব হামিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মাশরুফা মাহবুব হামিমা মিরপুর ১১ নম্বর সেক্টরে দাদার বাড়িতে ফুফুর কাছে থাকত। সে স্থানীয় একটি মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত হামিমার স্বজনরা জানায়, বছর দুয়েক আগে পড়াশোনার জন্য মাদারীপুর থেকে ঢাকায় আসে সে।

শুক্রবার সন্ধ্যায় হামিমার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে স্বজনরা ডাকডাকি শুরু করেন। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যাওয়া হয়।

হামিমার মৃত্যুকে তার দাদার বাড়ির স্বজনরা আত্মহত্যা বলে দাবি করলেও, বিষয়টিকে ‘হত্যাকাণ্ড’ বলে দাবি করছেন তার নানার বাড়ির স্বজনরা।

এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ময়নাতদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যাবে। হামিমার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি রাজধানীর লালবাগে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফারজানা আক্তার (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেন। নিহতের স্বামী মো. অপু এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে লালবাগের হোসেন উদ্দীন লেনের একটি বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ওই গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com