নিজস্ব প্রতিবেদক :
ক্যান্সার অন্য সাধারণ রোগের মতোই একটি রোগ। সঠিক সময় চিকিৎসা দেওয়া গেলে এই রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আজ শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশে প্রথম স্বয়ংসম্পূর্ণ সেবাদানকারী ক্যান্সার কেয়ার হোম ‘আলোক নিবাস’র উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন।
শনিবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের তিন নম্বর সড়কের ১৪৪নম্বর বাসায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোক নিবাসের উদ্বোধন করেন বানকেট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিস এ খান। অনুষ্ঠানে ভিডিও বার্তায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি নাজমুস আহমেদ আলবাব।
বক্তরা বলেন, শুধু চিকিৎসা দিতে চাইলে অনেক মানুষকে চিকিৎসা দেওয়া যায়। কিন্তু এটি যথেষ্ট নয়। এতে লক্ষ্য পূরণ হতো না। ক্যান্সার রোগীদের দেখাশোনা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি সাধারণ রোগের মতোই একটা রোগ, যদি সঠিকভাবে চিকিৎসা করা হয়। সেই ক্ষেত্রে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই দেখাশোনার বিষটি নিশ্চয়তার জন্য ‘আলোক নিবাস’।
উদ্যোক্তারা বলেন, করোনার মধ্যে এমন একটি সেবা চালু করতে না পারায় বহু মানুষ স্বজন হারিয়েছেন। করোনার মধ্যে অধিকাংশ ক্যান্সার রোগী এবং তাদের স্বজনরা ক্যান্সার নিয়ে কাজ করার বিষয়টি উপলুব্ধি করতে পেরেছেন। করোনায় এসব রোগীরা চিকিৎসায় পিছিয়ে পড়েছিলেন। আলোক নিবাস চালু হওয়ায় রোগী এবং স্বজনরা খুশি হয়েছেন।
আয়োজকরা জানান, ঢাকার বাইরে থেকে যেসকল রোগীরা আসেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। ওনারা ঢাকায় আসেন চিকিৎসার জন্য, কেমো ও রেডিও থেরাপির জন্য। ক্যান্সার রোগীদের এসব চিকিৎসা দিতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। যখন রোগীরা পাবলিক হসপিটালে যায় দেখা যায় বেড পায় না বারান্দায় থাকতে হয়। এর কারণে ভালোর জায়গায় খারাপ হয় বেশি। এসব সমস্যার কথা মাথায় রেখেই আমাদের এই ‘আলোক নিবাস’ করা। এখানে শুধু চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে না। ওনারা এখানে থাকবেন, রোগীর অবস্থা অনুযায়ী খাওয়া দাওয়ার ম্যানু ঠিক করে দেওয়া হবে। মানসিক স্বাস্থ্য এবং ফিটনেস নিয়েও কাজ করা হবে। কারণ এসব বিষয় এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলোর সমন্বয় করা গেলে রোগীর মধ্যে শক্তি বাড়ে।
অনুষ্ঠানে আনিস এ খান বলেন, এমন একটা মহতি উদ্দেশ্য নিয়ে যাকেই বলা হয়েছে সবাই এগিয়ে এসেছেন। ‘অলোক নিবাস’ নামটি ক্যান্সার যোদ্ধাদের সহায়তা, সাহস, আশ্রয় এবং যত্নের প্রতিনিধিত্ব করে।
স্কুল অফ বিজনেস, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর ইমরান রহমান বলেন, এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। আমাদের ইউনিভার্সিটি পক্ষ থেকে সর্বাধিক সহযোগিতা করা হবে একই সঙ্গে আমি এর সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে বাংলা ট্র্যাক গ্রুপের জাহাঙ্গীর আলম বলেন, জনগণের জন্য যদি কিছু করা যায় সেই চিন্তা থেকে আমাদের এখানে যুক্ত হওয়া। আশা করছি আমার সর্বোচ্চটা এখানে দিব।
ইস্পাহানি গ্রুপের জিএম (চা মার্কেটিং) ওমর হান্নান বলেন, ইস্পাহানি গ্রুপ স্বাস্থ্য, শিক্ষা এবং স্পোর্টসে সব সময় কাজ করে। এখানে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা ইস্পাহানি গ্রুপ ভবিষ্যতে এটা করে যাব।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইপিডিসি’র এমডি এবং সিইও মমিনুল ইসলাম, এক্সপো গ্রুপের কান্ট্রি ম্যানেজার মুর্তজা করিম, বিএসআরএম গ্রুপ, বিএসআরএম গ্রুপের রুহি এম আহমেদ ও এবি ব্যাংকের ভিপি ইশতিয়াক এ. চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোক নিবাসে পক্ষ থেকে জানানো হয়, সেপ্টেম্বরে এটি উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু পেন্ডামিকের কারণে একটু দেরি হয়। অথচ রোগ তো আর থেমে থাকেনি। এই সময়ে আমরা এই রোগে অনেককে হারিয়েছি। এই রোগে রোগীদের কেমো ও রেডিও থেরাপি নিতে হয়। এখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এতে তাদের শারীরিক ফিটনের, মনোবল বৃদ্ধিসহ নানা বিষয়ে সেবা দিবে প্রতিষ্ঠানটি। প্রথম অবস্থায় এক সঙ্গে ২৪টি জন রোগী এখান থেকে সেবা নিতে পারবেন।
Leave a Reply