শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কমলো রাজধানী ঢাকার তাপমাত্রা

কমলো রাজধানী ঢাকার তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক!:

চলছে মাঘ মাস। এমন সময় একদিনের ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে। অন্যদিকে তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।
তিনি জানান, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়াতে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে তেঁতুলিয়ার তাপমাত্রা বাড়লেও রাজধানীর তাপমাত্রা কিছুটা কমেছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আবহাওয়ার পূর্বাভাসে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার (১৯ জানুয়ারি) পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি এরকম থাকতে পারে। ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারির মধ্যে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর আবারও বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে সোমবার রাতে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমে বলেন, কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আর বিস্তার লাভ করবে না। অনেক জেলায় তাপমাত্রা কম রয়েছে। সেসব অঞ্চলে বেশ শীত অনুভূত হচ্ছে।

তিনি বলেন, শৈত্যপ্রবাহ বিস্তার লাভ না করার কারণ হলো, আগামী ২৩-২৪ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী বাতাস এক হয়ে বৃষ্টি নামাবে। এ কারণেই শৈত্যপ্রবাহ অন্যান্য জেলায় ছড়াবে না। বৃষ্টিতে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে; সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com