1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

টাঙ্গাইলে গৃহবধূকে হত্যায় মসজিদের মোয়াজ্জিনসহ গ্রেপ্তার ২, স্বর্ণালঙ্কার উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত
১৪

টাঙ্গাইল প্রতিনিধি
গৃহবধূ নাজমা আলমকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ রহস্য উদঘাটন করেছে। এ ঘটনায় পুলিশ মসজিদের মোয়াজ্জিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের অংশ, নগদ টাকা এবং ঘটনার আলামত উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মসজিদের মোয়াজ্জিন দেলদুয়ার উপজেলার মৃত মোতালেব সরকারের ছেলে মোশারফ হোসেন (৪২) ও স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকার (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও সোর্সের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করা হয়। হত্যাকাণ্ডের সময় গলার স্বর্ণের চেইন ও হাতের বালা নিয়ে যাওয়া ঘটনায় প্রথমে স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারের গ্রেপ্তার করা হয়। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় হত্যাকারী মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মোশারফ নাজমা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে নাজমার হাতে ও গলায় থাকা স্বর্ণ নেয়ার চেষ্টা করলে নাজমা বাঁধা দেয়ার চেষ্টা করে। এ সময় মোশারফ নাজমাকে হত্যা করে এবং সিসি ক্যামেরা ভেঙে ফেলে। পরবর্তীতে মোশারফ স্বর্ণসহ হাতুড়ি ও সিসি ক্যামেরার ডিভিডি সাথে করে নিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে আসামিদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত রোববার সকালে টাঙ্গাইল শহরের নিজ বাড়িতে থেকে গৃহবধূ নাজমা আলমকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..