1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ, গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত
২১

মাদারীপুর জেলা প্রতিনিধি,

মাদারীপুরে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা।
গ্রেফতাররা হলেন— কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লোকমান খারকান্দি গ্রামের মোরশেদ মিয়ার ছেলে পিকআপ চালক নাদিম মিয়া (২৭), মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মদী এলাকার মৃত আদেল উদ্দিনের ছেলে আতাহার মিয়া (৬২) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল রানা (৫৪)।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকার সড়কে অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। এ সময় সিগারেট ভর্তি সন্দেহভাজন এক কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। বিষয়টি সন্দেহ হলে ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিগারেটগুলো নকল বলে নিশ্চিত করেন। এসময় কাভার্ডভ্যান থেকে ১১০ কার্টন সিগারেট জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এসব নকল সিগারেট বাজারজাত করার মাধ্যমে ৫৩ লাখ ৪৬ হাজার টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল। পাশাপাশি জনস্বাস্থ্য ও বৈধ ব্যবসার জন্যও বড় ধরনের হুমকি বলেও মনে করেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..