শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব প্রাপ্তি আমার জন্য গৌরবের’

‘বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব প্রাপ্তি আমার জন্য গৌরবের’

নিজস্ব প্রতিবেদক :
প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন ৩ বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি পদে যোগদান করেছেন। আজ সোমবার বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে তার যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বাংলা একাডেমির সভাপতি পদে সেলিনা হোসেনকে স্বাগত জানিয়ে একাডেমির সচিব এ এইচ এম লোকমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে আরো বক্তৃতা করেন একাডেমির পরিচালক মোবারক হোসেন ও ড. জালাল আহমেদ, উপ পরিচালক ড. সরকার আমিন, ড. তপন বাগচী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বাংলা একাডেমির প্রয়াত তিনজন সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক শামসুজ্জামান খান এবং প্রয়াত মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেলিনা হোসেনকে বাংলা একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন একাডেমির মহাপরিচালক, সচিব, পরিচালক, উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বাংলা একাডেমির পরিচালক ও উপপরিচালকবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তৃতায় বলেন, সেলিনা হোসেন দীর্ঘকাল বাংলা একাডেমিতে কর্মরত ছিলেন। একাডেমির বহু গুরুত্বপূর্ণ প্রকাশনা এবং কর্মসূচি তিনি সুষ্ঠু ও সুচারুরূপে বাস্তবায়ন করেছেন। তার মতো গুণীজনকে সভাপতি হিসেবে পেয়ে বাংলা একাডেমির ভবিষ্যৎ উন্নতি ও সমৃদ্ধির পথ প্রশস্ত হয়েছে।

নবনিযুক্ত সভাপতি সেলিনা হোসেন বলেন, বাংলা একাডেমিতে ১৯৭০ সালে যোগদান করে ৩৪ বছর কর্মকাল কাটিয়েছি। একাডেমি আমার প্রাণের প্রতিষ্ঠান। যখন আমরা চাকরিতে যোগদান করেছি তখন এত অবকাঠামোগত এবং আনুষঙ্গিক সুবিধা ছিল না। কিন্তু জাতির বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের সূতিকাগার হিসেবে আমরা এ প্রতিষ্ঠানকে ধারণ করেছি। একাডেমির অভিধান, সংকলন, বিজ্ঞান বিশ্বকোষ, নজরুল রচনাবলি ইত্যাদি নানা কর্মসূচির দায়িত্ব পালনের পাশাপাশি শিশুতোষ পত্রিকা ধানশালিকের দেশ সম্পাদনা করেছি। এ পত্রিকার মধ্য দিয়ে বাংলাদেশের শিশুসাহিত্যের ধারাকে আধুনিক ও নবমাত্রিক করার প্রয়াস চালিয়েছি।

তিনি বলেন, একাডেমির সভাপতির দায়িত্বভার প্রাপ্তি আমার জন্য পরম আনন্দ ও গৌরবের বিষয়। আমি মহাপরিচালক এবং একাডেমি পরিবারের সকলের সহায়তায় আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করে যাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com