শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ শাবিপ্রবি যাচ্ছেন শিক্ষামন্ত্রী

আজ শাবিপ্রবি যাচ্ছেন শিক্ষামন্ত্রী

শাবিপ্রবি প্রতিনিধি
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবি ও ১৬ জানুয়ারি পুলিশি হামলার প্রতিবাদে গতকাল দেয়ালে দেয়ালে প্রতীকী হাতের রক্তের চাপ এঁকে দেন শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে আইআইসিটি ভবনের দেয়ালে প্রতীকী রক্তের ছাপ বসিয়ে প্রতিবাদ জানান তাঁরা। তাঁদের দাবিদাওয়া নিয়ে কথা বলতে আজ শুক্রবার ক্যাম্পাসে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে গতকাল প্রক্টরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা যায়, গতকাল ছিল আন্দোলনের ২৯তম দিন। গত ১৬ জানুয়ারি বিকেল ৫টায় আইআইসিটি ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল পুলিশ। এ সময় আহত হয়েছিলেন অন্তত ৮০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা। শটগানের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন সজল নামের এক শিক্ষার্থী। তিনি এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। পুলিশের সেই হামলার প্রতিবাদ জানিয়ে ভবনটির দেয়ালে প্রতীকী ‘রক্তের ছাপ’ বসান শিক্ষার্থীরা।

গতকাল দেয়ালে প্রতীকী রক্তের ছাপ বসাতে গিয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আনিকা ফারজানা ঊর্মি বলেন, সেদিন পুলিশের হামলায় আহত অর্ধশতাধিক শিক্ষার্থীর রক্তের দাগ এখনো শুকায়নি। পরে একে একে অন্যরাও বসিয়েছেন রক্তের ছাপ, যেন সবার হাত লাঠির আঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে। হাত থেকে গড়িয়ে পড়ছে রক্ত। সেই রক্তের ছাপে রঙিন হয়ে উঠেছে শাবিপ্রবির দেয়াল।

এর আগে শিক্ষার্থীরা সেদিনের হামলার প্রতিবাদ জানাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। অনশন ভাঙার ১৬ দিন পেরিয়ে গেলেও এখনো উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্ত না আসায় আবার আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। অনশন ভাঙার পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছিলেন তাঁরা। তবে গত বুধবার থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদী স্লোগান ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে নামেন।

আন্দোলনরত শিক্ষার্থী নাফিজা আনজুম ইমু বলেন, ‘প্রশাসন পুলিশ দিয়ে আমাদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছিল। এই জায়গায় (আইআইসিটি ভবন) রক্তাক্ত হয়েছিলেন আমাদের সহপাঠীরা। তাই ভবনটির দেয়ালে আমাদের লড়াইয়ের ইশতেহার হিসেবে রক্তিম ছাপ এঁকে দিয়েছি। ’

আরেক শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, ‘বারবার আশ্বাস দিয়েও মামলা প্রত্যাহার করেনি পুলিশ। আমরা অবিলম্বে সব মামলা প্রত্যাহার চাই। এ ছাড়া উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ’

শিক্ষামন্ত্রী আসছেন আজ : শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে কথা বলতে আজ সিলেটে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আন্দোলনকারী শিক্ষার্থী মোহাইমিনুল বাশার রাজ বলেন, ‘মন্ত্রীর পক্ষ থেকে আমাদেরও এ তথ্য জানানো হয়। তবে কখন, কোথায় তাঁর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু আমরা এখনো জানতে পারিনি। ’

প্রক্টরকে অব্যাহতি : শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবীরকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। নতুন প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইলকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আলমগীর কবীরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত রবিবার ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমদকে অসুস্থতার কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com