বিনোদন প্রতিবেদক :
শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ। ছবি: সংগৃহীত
ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ নিয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শপথ গ্রহণ করেন তারা।
তিন বছর মেয়াদী নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।
গত ২৮ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন হয়। এ বছর মোট ভোটার সংখ্যা ছিলেন ৭৫২ জন। এর মধ্যে ভোট পড়ে ৬৪২টি, তার থেকে ৫৮টি ভোট বাতিল হয়ে যায়।
২০২২-২৫ মেয়াদের অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবীব নাসিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রওনক হাসান।
এবারের নির্বাচনে সহ-সভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজু খাদেম। অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য ৭টি পদে জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।
Leave a Reply