শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২৫ দিন পর কলেজছাত্রীকে উদ্ধার, গ্রেফতার ১

২৫ দিন পর কলেজছাত্রীকে উদ্ধার, গ্রেফতার ১

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অপহরণের ২৫ দিন পর কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি রুবেল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

আটক রুবেল ইসলাম ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং অপহৃতা ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট মাহালীপাড়া গ্রামের মেয়ে।

জানা যায়, চলতি বছরের গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউপির মাদিলাহাট মাহালীপাড়া গ্রামের কলেজছাত্রী অপহরণের শিকার হয়। এ ব্যাপারে গত ১৯ জানুয়ারি ওই ছাত্রীর পিতা একই ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের রুবেল ইসলামসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পাঁচজন আসামির আদালত থেকে জামিনে থাকলেও মামলার প্রধান আসামি রুবেল ইসলাম ওই ছাত্রীকে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিল। এরপর অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে পুলিশ।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রওশন সরকারের নেতৃত্বে এএসআই মাসুদসহ পুলিশ সদস্যরা স্থানীয় র‌্যাব সদস্যদের সহযােগিতায় ঢাকার আশুলিয়া কাঠগড়া এলাকা থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধারসহ অপহরণ মামলার প্রধান আসামি রুবেল ইসলামকে গ্রেফতার করে। শনিবার উদ্ধার হওয়া কলেজছাত্রী ও গ্রেফতারকৃত রুবেল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com