শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে মসজিদের টাকা আত্মসাত মামলার প্রধান আসামী কারাগারে 

মৌলভীবাজারে মসজিদের টাকা আত্মসাত মামলার প্রধান আসামী কারাগারে 

 মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বহুল আলোচিত সদর উপজেলার আকবরপুর পুরাতন জামে মসজিদের ওয়াকফ সম্পত্তির টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী আবুল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমল আদালতে অভিযুক্ত ১২ আসামি সমন পেয়ে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে আদালত ওই মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন দিলেও অভিযুক্ত আবুল হোসেনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বুধবার আদালতের সমন পেয়ে ওই মামলার আসামীরা আদালতে স্বেচ্ছায় হাজির হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমল আদালতের বিচারক সাইফুর রহমান উভয় পক্ষের আইনজীবীদের শুনানী শেষে প্রধান আসামী আবূল হোসেনের বিরুদ্ধে আকবরপুর জামে মসজিদের ওয়াকফ সম্পত্তির টাকা আত্মসাতের অভিযোগ থাকায় তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
আকবরপুর পুরাতন জামে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট ১নং আমল আদলতে (সি.আর ৭৯/২১) দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গত বছরের ৪ ডিসেম্বর পিবিআই মৌলভীবাজার কর্তৃক আদালতে আসামী মো: আবুল হোসেন, মো: মিটুন মিয়া, মো: মোহন মিয়া, নজির মিয়া, রসিক মিয়া, ছমরু মিয়া, সিজিল মিয়া, মিজান আহমেদ, মো: মসুদ মিয়া, মো: আক্কাছ মিয়া, রাসেল মিয়া, নুরুল ইসলাম এর বিরুদ্ধে প্রতিবেদনটি দাখিল করেন।
তদন্ত প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, মসজিদের দুইজন মোতাওয়াল্লী নিয়োগ থাকা সত্ত্বেও আবুল হোসেন বে-আইনী উপায়ে এককভাবে মসজিদের সকল অডিট করিয়েছেন। অডিটর খরচের ভাউচার সংযুক্ত করার নির্দেশ প্রদান করলেও আবুল হোসেন তা পালন করেননি। এছাড়াও আবুল হোসেন মসজিদের নামে আল আরাফাহ ইসলামী ব্যাংক লি. মৌলভীবাজার হতে তিনলক্ষ সাতাত্তর হাজার টাকা উত্তোলন করে ওই টাকা মসজিদের খাতে খরচের কোন হিসেব বা ভাউচার দেখাতে পারেননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com