শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উখিয়া রোহিঙ্গা নবী হোসেনকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার

উখিয়া রোহিঙ্গা নবী হোসেনকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার

কক্সবাজার প্রতিনিধি:

বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো রোহিঙ্গাকে ধরিয়ে দিতে এই প্রথমবারের মতো পুরস্কার ঘোষণা করেছে।

কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রধারী ও ইয়াবা কারবারি রোহিঙ্গা নবী হোসেন ওরফে নইব্বাকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি বলেন, ‘ক্যাম্পকেন্দ্রিক অস্ত্রবাজি, ইয়াবা পাচারের একটি বড় অংশের নিয়ন্ত্রণ করে থাকেন নবী হোসেন। ক্রিস্টাল মেথ বা আইসের সঙ্গেও তার দলের সদস্যদের সম্পৃক্ততা বেড়েছে। নবী এখন বিজিবির প্রধান টার্গেট। তার নামে বিভিন্ন থানায় অস্ত্র ও ইয়াবার একাধিক মামলা আছে।

‘তাকে ধরতে পারলেই যে মাদক পাচার বন্ধ করা সম্ভব হবে তা নয়। তবে নবীর কাছে থাকা তথ্য থেকে অনেক কিছু জানা সম্ভব। তাই পুরস্কার ঘোষণা করে পোস্টার লাগানো হয়েছে। কোনো রোহিঙ্গাকে ধরতে এটিই প্রথম পুরস্কার ঘোষণা।’ গত এক সপ্তাহ ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় বিজিবির এই পোস্টার দেখা যাচ্ছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। তারা ইয়াবা, মাদক, সোনা, অস্ত্র এবং ক্রিস্টাল মেথ বা আইসসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এখনই তাদের নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে। পাশাপাশি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com