শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৬০ হাজার কোটি টাকা বিমা কোম্পানির সম্পদ : অর্থমন্ত্রী

৬০ হাজার কোটি টাকা বিমা কোম্পানির সম্পদ : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের বিমা কোম্পানির সম্পদের পরিমাণ ৬০ হাজার কোটি টাকা। ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে দেশের জীবন বিমা কোম্পানির প্রবৃদ্ধি চারগুণ। সাধারণ বিমা কোম্পানির প্রবৃদ্ধি হয়েছে তিনগুণ।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় বিমা দিবস-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এ সময় সভাপতির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে। বিমা কোম্পানির সম্পদের পরিমাণ এখন ৬০ হাজার কোটি টাকা।

তিনি বলেন, সম্পদ বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বাড়ি-গাড়ি, রেল, বাস-টার্মিনাল, রাস্তা-ঘাট এবং যাত্রীসহ নানা ধরনের বিমা চালু করার সুযোগ রয়েছে। এগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। সব মানুষ ও সম্পদকে বিমার আওতায় আনতে হবে।

সভাপতির বক্তব্যের আগে বিমা খাতের অবদানের জন্য এ বছর বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেনসহ পাঁচ জনকে সম্মাননা দেওয়া হয়। এদের মধ্যে বিমা খাতের অসামান্য অবদানের জন্য শেখ কবির হোসেনকে সম্মাননা দেওয়া হয়েছে।

এছাড়া পুনঃবিমা প্রবর্তনে মাধ্যমে অবদান রাখার জন্য গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা নাসির উদ্দিন চৌধুরীকে সম্মাননা, মরণোত্তর আজীবন সম্মাননা দেওয়া হয় সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান হাজী মকবুল হোসেন ও ন্যাশনাল লাইফের প্রতিষ্ঠাতা মুস্তাফিজুর রহমানকে। এছাড়া বিমা খাতের সাবেক সচিব মোহাম্মদ নজুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়েছে।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত বিমা দিবস উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, আইডিআর এর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com