নারায়ণগঞ্জ প্রতিনিধি:
গ্রেফতারকৃত যুবক আল জোবায়েরের তিনদিনের রিমান্ড
নারায়ণগঞ্জ শহরের ডালপট্টি এলাকায় মা ও সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে বাসায় ঢুকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত যুবক আল জোবায়েরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, মা-মেয়ে হত্যা মামলার আসামি জুবায়েরকে বিকেলে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরেো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোবায়ের স্বীকার করেছেন, টাকা-পয়সা লুট করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এর আগে, বুধবার দুপুরে নিহত রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে জোবায়েরকে একমাত্র আসামি করা হয়।
মামলায় তিনি অভিযোগ করেন, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জোবায়ের তার ছয় তলার ফ্ল্যাটে ঢুকে তার স্ত্রী ও অন্তঃসত্ত্বা মেয়েকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন। তার ছেলের বউকে বঁটি দিয়ে হত্যার চেষ্টা করলে তিনি কৌশলে প্রাণে রক্ষা পান। পরে স্থানীয় লোকজন ভবনের গেটে তালা মেরে দেন। পুলিশ গিয়ে অভিযুক্ত জোবায়েরকে তিনটি রক্তাক্ত ছুরিসহ আটক করে।
Leave a Reply