1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত
২৯

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জে গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্যরাতে একটি গ্যাস পাইপে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আরিফুল ইসলাম (৩৫) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলির একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধ আরিফুল ইসলাম রংপুর জেলার কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার দেলপাড়া বাজারসংলগ্ন এলাকায় ভাড়া থাকেন।

ঘটনাস্থলে থাকা স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিলের দাবি, একটি বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার কাজ চলছিল। মাটি খুঁড়ে পাইপে সংযোগ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে তিনজন সামান্য আহত হওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসা নেন। গুরুতর আহত আরিফুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আব্দুল জলিল আরও দাবি করেন, ওই সংযোগটি অবৈধ ছিল এবং কাজের জন্য ১৭ হাজার টাকায় চুক্তি হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, আরিফুল ইসলামের শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..