1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক ও সদস্যদের গণসংবর্ধনা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭০ বার পঠিত
৮৭

মাছুম মিয়া

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নিয়োগপ্রাপ্ত প্রশাসক নূর নবী ভুইয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সদস্যদেরও সংবর্ধনা দেওয়া  হয়। ১৭ জুলাই বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মনখালী এলাকায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়নের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী ফুল দিয়ে নিয়োগপ্রাপ্ত  প্রশাসক নূর নবী ভুইয়াসহ সকল সদস্যকে সংবর্ধনা দেয়।
‎রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..