শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুড়িগ্রামের নাগেশ্বরী হাসপাতালে মারা গেলেন স্ত্রী, মরদেহ রেখে পালিয়ে গেলেন স্বামী।

কুড়িগ্রামের নাগেশ্বরী হাসপাতালে মারা গেলেন স্ত্রী, মরদেহ রেখে পালিয়ে গেলেন স্বামী।

 

কুড়িগ্রাম প্রতিনিধি)

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূকে মুখে বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে যায় স্বামী ও তার স্বজনরা ।

হাসপাতাল সূত্রে জানা যায় , বিকেল ৫টার দিকে স্বামী মনির হোসেন, মামা আমিরুল ও জেঠাতো ভাই আশরাফুলসহ কয়েকজন শাহানাজকে নিয়ে হাসপাতালে আসেন। তারা জানান, সে বিষ খেয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মরদেহ রেখে পালিয়ে যায় সবাই।

স্বামীর বাড়ি উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি গ্রামে। নিহত গৃহবধূ শাহানাজ একই ইউনিয়নের বুড়িরছড়া ভিতরেরকুটি এলাকার নুর ইসলামের মেয়ে। চাকেরকুটি গ্রামের মৃত শামসুল হকের ছেলে মনির হোসেনের তৃতীয় স্ত্রী ছিলেন শাহানাজ।

স্থানীয় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক জানান, দুপুরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে শাহানাজ। তাকে বলেছিল আর সংসার করবে না। সুদের ব্যবসা করার অজুহাতে শাশুড়ি তাকে গালমন্দ করছিল। তাদের সঙ্গে রাগারাগি করে চলে যান তিনি। বিকেলে শুনতে পারেন শাহানাজ বিষ খেয়েছে। তিনি বলেন, এটা দুঃখজনক ঘটনা। দুটো ছোট বাচ্চার কী হবে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নূরনবী আনছারী জানান, যারা নিয়ে এসেছে তারা জানিয়েছে কীটনাশক খেয়েছে। মুখে ও শরীরের কাপড়ে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে।

ওসি (তদন্ত) তামবিরুল জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com