শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মোংলা বন্দরের বর্জ্য অপসারণে ব্যয় হবে ১১৪ কোটি টাকা

মোংলা বন্দরের বর্জ্য অপসারণে ব্যয় হবে ১১৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :

মোংলা বন্দরে জাহাজ থেকে সৃষ্ট বর্জ্যদূষণ থেকে সুন্দরবনের পরিবেশ রক্ষার উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এজন্য ‘মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের অধীনে ‘ডিজাইন, সাপ্লাই অ্যান্ড ইন্সটলেশন অব পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি’ বাস্তবায়ন করা হবে। এতে ব্যয় হবে ১১৪ কোটি ৮ লাখ ৫৩ হাজার টাকা।

সূত্র জানায়, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা মোংলা বন্দর কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’ প্রকল্পটি ৪০১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জুন মেয়াদে বাস্তবায়নের জন্য একনেক কর্তৃক ২০১৯ সালের ২৪ ডিসেম্বর অনুমোদিত হয়।

মোংলা বন্দরের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এবং বাংলাদেশ দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রিভেনশন অব পলিউশন ফ্রম শিপস (এমএআরপিওএল) এর স্বাক্ষরকারী রাষ্ট্র হিসেবে বন্দর চ্যানেলে জাহাজ থেকে নিঃসৃত বিভিন্ন বর্জ্য সমুদ্রে নিক্ষেপ রোধ করা ও সামুদ্রিক পরিবেশকে দূষণ থেকে রক্ষা করা হবে। এজন্য মোংলা বন্দরে আগত জাহাজ থেকে বর্জ্য সংগ্রহ করে তা আন্তর্জাতিক পরিবেশ মানদণ্ড অনুযায়ী পরিশোধন করে যথোপযুক্ত মানের তরল ও কঠিন পদার্থে রূপান্তর করে যথাস্থানে অবমুক্ত করার জন্য আধুনিক পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি (পিআরএফ) অত্যন্ত জরুরি বিবেচনায় ডিজাইন, সাপ্লাই অ্যান্ড ইন্সটলেশন অব পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি সংগ্রহ করা হবে।

প্রকল্পের আওতায় ডিপিপিতে ক্রয় কাজটি উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে সম্পন্ন করার কথা ছিল। পরবর্তীতে পিপিআর ২০০৮ এর বিধি ৮৪ ক(২) অনুযায়ী হোপ এর অনুমোদনক্রমে এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ক্রয় পরিকল্পনায় জি ৪, লট ১ (আইটেম-২) প্যাকেজের বিপরীতে ১২১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার সংস্থান রয়েছে।

দরপত্র বিজ্ঞাপনে সাড়া দিয়ে দেশি-বিদেশি ৩টি প্রতিষ্ঠান দরপত্র দলিল ক্রয় করে। দরপত্র দাখিলের নির্ধারিত তারিখে ১টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। দরপত্র উন্মুক্তকরণ ও মূল্যায়নের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ ৩ সদস্যের কমিটি গঠন করে। দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ফিনল্যান্ডের ল্যামর করপোরেশন এবি করপোরেট । দরপত্র মূল্যায়ন কমিটি ল্যামর করপোরেশন এবি কে রেসপন্সিভ ঘোষণা করে।

ক্রয় প্রস্তাবটি অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com