শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কিশোরগঞ্জে ৬৮১ বস্তা সরকারি চালসহ একজন আটক

কিশোরগঞ্জে ৬৮১ বস্তা সরকারি চালসহ একজন আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

 

কিশোরগঞ্জের তাড়াইলে সরকারি ৬৮১ বস্তা চালসহ আবুল কাশেম খান (৫৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ৫ নং পংপাচিহা এলাকায় এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সরকারি চাল গুদামজাত করে রেখেছেন মর্মে জানতে পারে র‌্যাব। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খানের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় একটি দল। তখন কিশোরগঞ্জ টু তাড়াইলগামী পং পাচিহা এলাকায় পাকা রাস্তার দক্ষিণ পাশের একটি টিনসেড গুদাম থেকে ৬৮১ বস্তা সরকারি চালসহ গুদামের মালিক আবুল কাশেম খানকে আটক করে। তিনি তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবুল কাশেম খান ওই চাল কেনা-বেচার জন্য তার কাছে কোনোপ্রকার বৈধ কাগজপত্র নেই বলে স্বীকার করেন। অধিক লাভের আশায় তিনি চালগুলো কিনেছেন বলে জানান। তাছাড়া চাল মজুদ ও বিক্রির জন্য তিনি কোনো প্রকার ট্রেড লাইসেন্সও দেখাতে পারেননি।
এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com