শিরোনাম :
ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৯৬ আসনে, তৃণমূল ৯২
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির ভবিষ‌্যৎ কুয়াশাচ্ছন্ন: কাদের

বিএনপির ভবিষ‌্যৎ কুয়াশাচ্ছন্ন: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ফটো)

বিএনপিকে অত্যাচারী ও জনগণের সম্পদ লুণ্ঠনকারী রাজনৈতিক দল হিসেবে আখ‌্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির বর্তমান যেমন হতাশাজনক, ভবিষ্যৎ তেমনই কুয়াশাচ্ছন্ন।’

শনিবার (২৬ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সংকটের অক্টোপাস বিএনপিকে জেঁকে ধরেছে, এ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘নেতাদের হঠকারিতায় তাদের রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে অবস্থান করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন, বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে আবোলতাবোল বকছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে।

সরকারের বিরুদ্ধে বিষোদগার না করলে বিএনপির পেটের ভাত হজম হয় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

দেশে এখন চরম দুঃসময় চলছে, বিএনপি মহাসচিবের এ মন্তব‌্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেশ নয়, চরম দুঃসময় চলছে এখন বিএনপির রাজনীতিতে।’

শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, সিদ্ধান্তহীনতা, নির্বাচনবিমুখতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপিকে দিন দিন জনবিচ্ছিন্ন করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

সরকার জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে, বিএনপি নেতাদের এ অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা তাদের চিরাচরিত কল্পিত অভিযোগের ফানুস ওড়ানোর নিত্যদিনের রুটিন।’

করোনা সংক্রমণের ব্যাপকতায় সোমবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। করোনা মহামারির এ আগ্রাসন ঠেকানো এবং নিজেদের সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপন করার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি না মেনে অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। তাই, এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে।’

সামান্য অবহেলায় জীবন বিপন্ন হতে পারে, উল্লেখ করে ওবায়দুল কাদের মানুষের জীবনের সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনে জন্য সবার প্রতি আহ্বান জানান।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘প্রশাসন ও পুলিশকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। তাই, স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা আমাদের জীবন থেকে ছিটকে দিতে পারে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com