শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বরিশালে কঠোর অবস্থানে প্রশাসন

বরিশালে কঠোর অবস্থানে প্রশাসন

বরিশাল প্রতিনিধি:
সীমিত লকডাউনে বরিশালে নিত্য প্রয়োজনীয় ছাড়া সব ধরনের দোকানপাঠ এবং শপিং মল বন্ধ রয়েছে। খোলা রয়েছে নিত্য পণ্যের বাজার। অপরদিকে লকডাউনের কারনে বরিশাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের লঞ্চ এবং বাস বন্ধ রয়েছে। এ কারনে জরুরি প্রয়োজনে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা পড়েছেন ভোগান্তিতে। স্থানীয় বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়ায় স্বল্প দূরত্বে যাচ্ছেন তারা। লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকায় রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ এবং জনসচেতনতা সৃষ্টির অভিযান চালানো হয়েছে।

করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় সারা দেশের মতো বরিশালেও শুরু হয়েছে সীমিত আকারের লকডাউন। লকডাউনকালে দোকানপাঠ এবং যানবাহন বন্ধ রাখতে আগেই মাইকিং করে সিটি করপোরেশন এবং মেট্রোপলিটন পুলিশ। এ কারনে সোমবার সকাল থেকে নগরীর বেশিরভাগ দোকানপাঠ, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রয়েছে। তবে মুদি দোকান, কাঁচা বাজার, মাছের বাজার এবং ওষুধের দোকান খোলা রয়েছে। সকালের দিকে বাজারঘাটে ভীড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাজার ফাঁকা হয়ে গেছে।

এদিকে লকডাউনের কারনে বরিশাল থেকে অভ্যন্তরীন এবং দূরপাল্লা রুটের লঞ্চ এবং বাস বন্ধ রয়েছে। তবে ফাঁক ফোকর গলে ব্যাটারি চালিত কিছু রিক্সা, অটোরিক্সা এবং থ্রি হুইলার চলাচল করছে। দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন জরুরি প্রয়োজনে রাস্তায় নামা জনগণ। প্রয়োজনীয় সংখ্যক যানবাহন না পাওয়ায় হেঁটেও গন্তব্যে যাচ্ছেন অনেকে। দুর্ভোগের শেষ নেই তাদের।
লকডাউন বাস্তবায়নে দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক বিদ্যুত কর্মকার জানান, পরিচয়পত্রসহ সরকারি কর্মকর্তা-কর্মচারি ছাড়া কোন যাত্রীবাহী যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। নগরীর অভ্যন্তরে জরুরি প্রয়োজনে শুধুমাত্র পায়ে চালিত রিক্সা চলাচল করতে দেয়া হচ্ছে।

অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ এবং জনসচেতনতা সৃষ্টির অভিযান চালানো হয়েছে। দুপুর ১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মাস্ক এবং লিফলেট বিতরণ করে জনগণকে করোনা সম্পর্কে সচেতন কার্যক্রমের সূচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। জনসচেতনতা সৃষ্টিতে নগরীতে ৩টি সহ জেলায় মোট ১৫টি টিম কাজ করছে বলে জানান গৌতম বাড়ৈ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com