শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৩৫ বছরের বরের সঙ্গে কিশোরীর বিয়ে, বন্ধ করলেন ইউএনও

৩৫ বছরের বরের সঙ্গে কিশোরীর বিয়ে, বন্ধ করলেন ইউএনও

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলায় ৩৫ বছর বসয়ী এক বরের সঙ্গে ১৪ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীর বিয়ের আয়োজন করেছে পরিবারের লোকজন। অবশেষে এ বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে স্থানীয় ইউএনও থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
পরে সেখানে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেন ইউএনও। এছাড়া বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সময় দুজনকে দুই হাজার টাকা জরিমানাও করেন তিনি।

সোমবার দুপুরে মদন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

ইউএনও জানান, রোববার রাতে মাদরাসা পড়ুয়া কিশোরীর বাড়িতে এ বাল্যবিয়ের আয়োজন করে পরিবারের লোকজন। সংবাদ পাওয়ার পর রাতেই আমি মদন থানার ওসি ফেরদৌস আলমকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়ে বিয়েটি বন্ধ করে দিয়েছি।

তবে বর আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বর আনোয়ার হোসেন মঞ্জু পেশায় একজন রাজমিস্ত্রি। ঝরনা আক্তার নামে তার একজন স্ত্রী রয়েছে। মঞ্জু নেত্রকোনা সদর উপজেলার গরুরহাট এলাকার মল্লিক মিয়ার ছেলে।

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, আমাদের উপস্থিতি টের পেয়ে চালাক বর আনোয়ার হোসেন মঞ্জু আগেই পালিয়ে যায়। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে আয়োজন করার অপরাধে কিশোরীর বাবাকে ১ হাজার টাকা এবং বরের স্ত্রী ঝর্ণা আক্তারকে ১ হাজার ১ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটিকে কোথাও বিয়ে দিবেন না মর্মে মেয়ের বাবার কাছ থেকে লিখিত অঙ্গীকারও নেয়া হয় বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com