শিরোনাম :
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গৃহবধূকে গলাকেটে হত্যা করে স্বামী-সন্তান , প্রতিবেশীকে ফাঁসাতে

গৃহবধূকে গলাকেটে হত্যা করে স্বামী-সন্তান , প্রতিবেশীকে ফাঁসাতে

জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা বিরোধে প্রতিবেশীকে ফাঁসাতে মোছা. শিপন (৪০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে স্বামী ও সন্তান।
রোববার বিকেলে জয়পুরহাট জুডিশিয়াল ম্যাজিস্টেট ১ম আদালতের বিচারক আতিকুর রহমানের কাছে পিতা ও পুত্র তাদের হত্যার দায় স্বীকার করেছেন।

শনিবার সকালে উপজেলার দুধাইল (নয়াপাড়া) গ্রামে ঐ গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী-সন্তানকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে ৪ সন্তানের জননী শিপন ৮ বছরের ছেলে সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে নিজ শয়ন ঘরে গলা কেটে হত্যা করে।

এ সময় গৃহবধূর ছোট ছেলে তুহিনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্বামী তোজাম উদ্দিন (৫০) ও ছেলে শিহাব (২০) প্রতিবেশীসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। পরে স্বামী সন্তানরা হত্যার দায় স্বীকার করলে প্রতিবেশী ৩ জনকে থানা থেকে ছেড়ে দেন।

কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন জানান, প্রতিবেশী আইনুলের সঙ্গে আসামির জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিবেশীকে ফাঁসানোর জন্য স্বামী ও সন্তান মিলে গৃহবধূকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তাৎক্ষণিক ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় জিজ্ঞাসাবাদে স্বামী ও সন্তান হত্যার দায় স্বীকার করলে বাকীদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়। আসামিরা আদালতে তাদের স্বীকারোক্তি জবানবন্দি দিলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com