শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোনার গহনা রপ্তানি করবে বাংলাদেশ 

সোনার গহনা রপ্তানি করবে বাংলাদেশ 

 

 

নিজেস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেছেন, ‘আমদানি নয়, এখন থেকে বাংলাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারে সোনার গহনা বা অলংকার রপ্তানি করবে। আগামীতে রপ্তানিতে নতুন দিগন্ত উম্মোচন করবে বাজুস।এই লক্ষ্যে বাংলাদেশে জুয়েলারি পণ্য তৈরির কারখানা স্থাপনে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ ও প্রযুক্তি এবং কারিগরি সহায়তা চেয়েছেন এই শীর্ষ শিল্পোদ্যোক্তা।

আজ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ঢাকায় সফররত ভারতীয় জুয়েলারি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাজুসের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের ঘনিষ্ট প্রতিবেশি বন্ধু ভারত ও বাংলাদেশ একই বৃত্তে দু’টি ফুল। দুই দেশের মানুষের মাঝে রয়েছে আন্তরিক ও গভীর ভালোবাসার সর্ম্পক। এই সর্ম্পক কাজে লাগিয়ে ৫০ বছরের জুয়েলারি ব্যবসার ফারাক দূর করতে হবে। ভারতের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা এগিয়ে যেতে চান।’

ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের উদ্দেশ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেন, ‘আপনারা বাংলাদেশে জুয়েলারি কারখানা স্থাপনে বিনিয়োগ করুন। বাংলাদেশি জুয়েলারি ব্যবসায়ীরা এখন বিশ্ববাজারে সোনার গহনা রপ্তানি করতে চান। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের জুয়েলারি শিল্প মালিকরা যৌথভাবে কাজ করতে চাই। বাংলাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা এখন শুধু ট্রেডিং নয়, শিল্পায়নে জোর দিচ্ছি।’ জুয়েলারি শিল্পে নতুন নতুন কারখানা স্থাপনে জুয়েলারি ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহবান জানিয়েছেন বাজুসের এই শীর্ষ নেতা।
এসময় বাজুস সদস্যদের সম্মানে আগামী ২৮ ও ২৯ জুন ভারতের গোয়া’তে অনুষ্ঠিতব্য ‘সোনার বাংলা’ শীর্ষক বিটুবি সামিটের একটি প্রকাশনার মোড়ক উম্মোচন করেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকায় সফররত ভারতীয় জুয়েলারি প্রতিনিধি দলের সদস্য ও কেএনসি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা কান্তি নাগেভেকার, ‘সোনার বাংলা’ শীর্ষক বিটুবি সামিটের আহবায়ক ও এইচপিজে পরিচালক এবং প্রতিষ্ঠাতা হাসমুখ পারখে, বাজুস সহ-সভাপতি গুলজার আহমেদ, আনোয়ার হোসেন, বাদল চন্দ্র রায় ও কোষাধ্যক্ষ উত্তম বণিক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com