শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাইবার জগতে পেট্রোলিং অব্যাহত, হলি আর্টিজানের মতো হামলার আশঙ্কা নেই : র‍্যাব ডিজি

সাইবার জগতে পেট্রোলিং অব্যাহত, হলি আর্টিজানের মতো হামলার আশঙ্কা নেই : র‍্যাব ডিজি

 

নিজস্ব প্রতিবেদক:

দেশে জঙ্গিগোষ্ঠীগুলোর হলি আর্টিজানের মতো বড় ধরনের আক্রমণাত্মক কোনো ঘটনা ঘটানোর সামর্থ্য নেই। তবে জঙ্গিরা চাইলে আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, র‍্যাব সাইবার জগতে পেট্রলিং অব্যাহত রেখেছে। আমরা সব সময়ই এক ধাপ এগিয়ে থাকছি অপরাধীদের থেকে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটেলায় র‍্যাব সদর দফতরে সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে কার্যক্রম চালাচ্ছি এতে জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। তাদের থেকে আমরা এক ধাপ এগিয়ে আছি। এই মুহূর্তে আমাদের গোয়েন্দা তথ্যে জানা যায়, জঙ্গিদের সামর্থ্য নেই আক্রমণাত্মক হওয়ার।
২০১৬ সালের ১ জুলাই রাতে ৯ জন হামলাকারী ঢাকার গুলশান এলাকায় অবস্থিত হলি আর্টিজান বেকারিতে গুলিবর্ষণ করে। হামলাকারীরা বোমা নিক্ষেপ ও কয়েক ডজন মানুষকে জিম্মি করে এবং পুলিশের সঙ্গে তাদের গুলি ও বোমাবর্ষণের ফলে অন্তত চার পুলিশ কর্মকর্তা নিহত হয়।

র‍্যাবের মহাপরিচালক বলেন, কিশোর অপরাধ নিরোধে র‍্যাব কাজ করছে। কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের সঙ্গে আমাদের সন্তানেরা যাতে জড়িত না হয় সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখব এবং সকলে মিলে একযোগে কাজ করব।

মাদক ইস্যুতে তিনি বলেন, সম্প্রতি আমরা অপ্রচলিত কিছু মাদক দেখতে পাচ্ছি। অভিযুক্তদের গ্রেফতার করছি। এরই মধ্যে ৪৬ হাজারের বেশি মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কিছু নাশকতার পরিকল্পনা হয়েছিল, আবার রাষ্ট্রবিরোধী কার্যক্রম হয়েছে। আমরা তাদেরকে গ্রেফতার করেছি।

এসময় র‍্যাবের মহাপরিচালক হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এ ধরনের কার্যক্রম করবে তাদেরকে ছাড় দেয়া হবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com